নরেন্দ্রপুর-এ বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত এক সিআইডি অফিসার
দি নিউজ লায়ন; দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর এ বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত এক সিআইডি অফিসার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে নরেন্দ্রপুর খেয়াদহ এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয় শনিবার রাতে বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়ার্ডকে খবর দেয়া হয়। সিআইডি বম্ব স্কোয়ার্ডের এর দুই অফিসার জয়ন্ত বল এবং অরবিন্দ সাহা ঘটনাস্থলে আসেন তারা প্রাথমিকভাবে বোম গুলিকে জয়পুর এলাকায় সরিয়ে নিয়ে যান এবং তারপর তারা সেগুলিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করেন নিষ্ক্রিয় করার সময় আচমকা বিস্ফোরণ হয় এই বিস্ফোরণে জয়ন্ত এবং অরবিন্দ দুজনেই মারাত্মকভাবে জখম হন।
অরবিন্দর চোখে আঘাত লাগে এবং জয়ন্তর নিম্নাঙ্গ ঝলসে যায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হলে ঘন্টাখানেক পর জয়ন্ত বল মারা যান। অরবিন্দ সাহার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তার শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে সিআইডি পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বোমা মজুত করা হচ্ছিল। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment